tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকনির্বাচনে জয়ের পর পশ্চিমবঙ্গজুড়ে বিজেপির তাণ্ডব

নির্বাচনে জয়ের পর পশ্চিমবঙ্গজুড়ে বিজেপির তাণ্ডব

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোট পরবর্তী অশান্তি ও সহিংসতার মতো ঘটনা ঘটেই চলেছে, যা থামার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না।

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপির কর্মী সমর্থকরা তাদের ওপর হামলা চালাচ্ছে এবং দলীয় কার্যালয় ভাঙচুর করছে।রাজ্যের গেরুয়া ভক্তদের অতি উৎসাহ, জয় শ্রীরাম স্লোগান দিয়ে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ভাঙচুর, দখল করা থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে জোরপূর্বক প্রবেশ করে নথিপত্রে আগুন ধরিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটছে।

রাজ্যের সাবেক উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবং শিলিগুড়ির মেয়র গৌতম দেবের নিজের ৩৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া এবং ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।উত্তর ২৪ পরগনা জেলার পানিহাটাতে তৃণমূল কংগ্রেসের একাধিক দলীয় কার্যালয় দখল করে গেরুয়া রঙ করে দেওয়া, ভাঙচুর করার মতো ঘটনা ঘটেছে।

কলকাতায় মমতা ব্যানার্জীর ভাইয়ের স্ত্রীকে দেখে জয় শ্রীরাম স্লোগান দেওয়া, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক তথা মমতা ব্যানার্জীর ভাতিজা অভিষেক ব্যানার্জীর বাড়ি সামনে গিয়েও বিজেপির কর্মী সমর্থকেরা জয় শ্রী রাম স্লোগান দিয়েছে। কলকাতার কসবায় দলীয় কার্যালয়ে ঢুকে ভাঙচুর করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই ভোট পরবর্তী সহিংসতার ঘটনা ঘটছে।

যদিও রাজ্য পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা মিলে কড়া হাতে অশান্তি থামানোর চেষ্টা করছেন।