tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদআন্তর্জাতিকইরানের হামলায় আমিরাতে নিহত বেড়ে ৪

ইরানের হামলায় আমিরাতে নিহত বেড়ে ৪

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর শুরু হওয়া উত্তেজনার জেরে পালটা হামলা চালাচ্ছে ইরান। এসব হামলায় সংযুক্ত আরব আমিরাতে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে পাকিস্তান, নেপাল ও বাংলাদেশের নাগরিক রয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এসব হামলায় আরও ১১২ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে সংযুক্ত আরব আমিরাত ছাড়াও মিসর, সুদান, ইথিওপিয়া, ফিলিপাইন, পাকিস্তান, ইরান, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আজারবাইজান, ইয়েমেন, উগান্ডা, ইরিত্রিয়া, লেবানন, আফগানিস্তান, বাহরাইন, কোমোরোস ও তুরস্কের নাগরিক রয়েছেন।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথ হামলা শুরুর পর থেকেই ইরান প্রতিবেশী দেশগুলোর দিকে পালটা হামলা চালিয়ে যাচ্ছে।

তাদের দাবি, এ পর্যন্ত আমিরাতের দিকে ২৩৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১ হাজার ৪২২টি ড্রোন এবং আটটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

এর মধ্যে ২২১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস এবং ১ হাজার ৩৪২টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে আমিরাত। পাশাপাশি আটটি ক্রুজ ক্ষেপণাস্ত্রও ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে দেশটি।