tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদআন্তর্জাতিকইরানের সর্বোচ্চ নেতা নিয়োগে কর্মকর্তাদের বিষয়ে বড় সিদ্ধান্ত

ইরানের সর্বোচ্চ নেতা নিয়োগে কর্মকর্তাদের বিষয়ে বড় সিদ্ধান্ত

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি–এর সরাসরি নিয়োগ দেওয়া কর্মকর্তাদের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক ডিক্রি জারি করে জানিয়েছেন, আপাতত এসব কর্মকর্তাকে তাদের বর্তমান পদেই বহাল রাখা হবে।

সোমবার (১৬ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল।

প্রতিবেদনে বলা হয়, নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সরাসরি নিয়োগ দেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা তাদের ভবিষ্যৎ দায়িত্ব নিয়ে জানতে চেয়েছিলেন। এ বিষয়ে জারি করা ডিক্রিতে মোজতবা খামেনি জানান, আপাতত তাদের নিয়োগ পুনর্নবায়নের প্রয়োজন নেই এবং তারা আগের মতোই দায়িত্ব পালন চালিয়ে যাবেন।

ডিক্রিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তারা যেন আয়াতুল্লাহ আলি খামেনির জীবদ্দশায় দেওয়া নীতিমালা ও নির্দেশনার ভিত্তিতেই তাদের দায়িত্ব পালন অব্যাহত রাখেন।

এর আগে ইসরায়েলের সেনাবাহিনী দাবি করে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ব্যবহৃত একটি বিমান ধ্বংস করা হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী–এর দাবি অনুযায়ী, রাজধানী তেহরান–এর মেহরাবাদ বিমানবন্দর–এ চালানো একটি নির্ভুল হামলায় ওই বিমানটি ধ্বংস করা হয়। স্থানীয় সময় সোমবার গভীর রাতে এই হামলা চালানো হয় বলে জানানো হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, বিমানটি ইরানের নেতারা বিভিন্ন মিত্র দেশের সঙ্গে সমন্বয়, সামরিক শক্তি বৃদ্ধি এবং সক্ষমতা পুনর্গঠনের কাজে ব্যবহার করতেন। তাদের মতে, এই হামলার ফলে ইরান সরকারের নেতৃত্বের সমন্বয় এবং সামরিক কার্যক্রম পরিচালনার সক্ষমতায় উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে।