tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদরাজনীতি‘মরিনি, আমি জীবিত আছি’, তাসনিম জারার বার্তা

‘মরিনি, আমি জীবিত আছি’, তাসনিম জারার বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে হঠাৎ করে ‘মেমোরিয়ালাইজড’ বা মৃত হিসেবে চিহ্নিত করা হয় সাবেক এনসিপি নেত্রী ও চিকিৎসক তাসনিম জারার অ্যাকাউন্ট। বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তৈরি হয় নানা বিভ্রান্তি। পরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ বিষয়ে ব্যাখ্যা দেন তিনি।

সোমবার (১৬ মার্চ) দুপুর ২টা ২২ মিনিটে দেওয়া এক পোস্টে তাসনিম জারা জানান, সকালে তার লিংকডইন অ্যাকাউন্টটি ‘মেমোরিয়ালাইজড’ হিসেবে দেখানো হচ্ছিল।

তিনি লিখেছেন, “আপনারা অনেকেই লক্ষ্য করেছেন যে আজ সকালে আমার লিংকডইন অ্যাকাউন্টটি ‘মেমোরিয়ালাইজড’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। সম্ভবত আমার অ্যাকাউন্টে করা কোনো ভুল বা বিদ্বেষমূলক রিপোর্টের কারণে এমনটি ঘটেছে।”

এ সময় তিনি বিভ্রান্তি দূর করে বলেন, ‘আমি বেঁচে আছি এবং সুস্থ আছি। আমি লিংকডইন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। আশা করছি, শিগগিরই সমস্যাটির সমাধান হবে।’