tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদখেলাইরানের বিপ্লব-পূর্ববর্তী পতাকায় ফের নিষেধাজ্ঞা দিচ্ছে ফিফা

ইরানের বিপ্লব-পূর্ববর্তী পতাকায় ফের নিষেধাজ্ঞা দিচ্ছে ফিফা

কাতার বিশ্বকাপের পর এবার ২০২৬ বিশ্বকাপেও ইরানের বিপ্লব-পূর্ববর্তী জাতীয় পতাকা স্টেডিয়ামে নিষিদ্ধ করতে যাচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ইরান বিশ্বকাপে অংশ নিলে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের আগের পতাকা কিংবা সেই প্রতীকসংবলিত পোশাক স্টেডিয়ামে বহনে কড়াকড়ি আরোপ করা হবে বলে জানা গেছে।

ইরানের বর্তমান জাতীয় পতাকা এবং বিপ্লব-পূর্ব পতাকার রঙ একই—সবুজ, সাদা ও লাল। তবে বড় পার্থক্য রয়েছে মাঝের প্রতীকে। পুরোনো পতাকার সাদা অংশে ‘সিংহ ও সূর্য’ প্রতীক ব্যবহৃত হয়েছিল, যা এখন আর দেশটির সরকারি প্রতীক নয়।

২০২৬ বিশ্বকাপের ভেন্যুগুলোতে দর্শকরা ওই পুরোনো পতাকা বা প্রতীকসংবলিত পোশাক নিয়ে প্রবেশ করতে পারবেন কি না—এমন প্রশ্নের জবাবে ফিফা তাদের স্টেডিয়াম আচরণবিধির কথা উল্লেখ করেছে। সংস্থাটির নিয়ম অনুযায়ী, স্টেডিয়ামের ভেতরে রাজনৈতিক, বৈষম্যমূলক বা আপত্তিকর বার্তাবাহী কোনো সামগ্রী প্রদর্শন করা যাবে না।

এর আগেও ২০২২ সালে কাতার বিশ্বকাপ চলাকালে একই ধরনের উত্তেজনা দেখা গিয়েছিল। সে সময় গ্যালারিতে বিপ্লব-পূর্ব ইরানি পতাকা বহনকারী বা বর্তমান ইরান সরকারের বিরোধী স্লোগানযুক্ত পোশাক পরা অনেক দর্শককে স্টেডিয়ামে ঢুকতে বাধা দিয়েছিল নিরাপত্তাকর্মীরা।