ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এই পদক্ষেপের আওতায় হরমুজ প্রণালি অবরোধে জড়িত ব্যক্তি ও সংশ্লিষ্টদেরও অন্তর্ভুক্ত করা হবে।
মঙ্গলবার আলজাজিরার এক প্রতিবেদনে ইইউ সূত্রে এ তথ্য জানানো হয়।
ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কাল্লাস জানিয়েছেন, লুক্সেমবার্গে অনুষ্ঠিত বৈঠকে সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এ বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন।
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে ইইউ’র নৌ উপস্থিতি জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমানে এই মিশন লোহিত সাগরে ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলা থেকে বাণিজ্যিক জাহাজগুলোকে সুরক্ষা দিচ্ছে।
সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে নিরাপত্তা জোরদার করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কাজা কাল্লাস।



