tanaka

রিয়াদে হামলার সতর্কতা জারির পরপরই বিস্ফোরণের শব্দ

সৌদি আরবের রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পরপরই ভোরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।...
প্রচ্ছদআন্তর্জাতিকইন্দোনেশিয়ায় সাগরে ফেরিতে আগুন, নিহত ৫, নিখোঁজ ৪১

ইন্দোনেশিয়ায় সাগরে ফেরিতে আগুন, নিহত ৫, নিখোঁজ ৪১

ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদানকে ঘিরে সমর্থকদের উন্মাদনার আরেকটি দৃষ্টান্ত তৈরি হয়েছে। ফ্রান্স জাতীয় দলের কোচ হিসেবে দেশের মাটিতে তাঁর প্রথম ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে এক দিনেরও কম সময়ে।

আগামী ২ অক্টোবর উয়েফা নেশনস লিগে ইতালির মুখোমুখি হবে ফ্রান্স। ৮০ হাজার দর্শক ধারণক্ষমতার ঐতিহাসিক স্তাদ দ্য ফ্রান্স স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচের সব টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে বলে নিশ্চিত করেছে ফরাসি ফুটবল কর্তৃপক্ষ।

দীর্ঘ ১৪ বছর দায়িত্ব পালনের পর দিদিয়ের দেশম সরে দাঁড়ানোর পর ফ্রান্সের প্রধান কোচের দায়িত্ব পান জিদান। জাতীয় দলের সাবেক এই কিংবদন্তিকে ঘিরে ফরাসি সমর্থকদের প্রত্যাশাও তুঙ্গে। তাদের বিশ্বাস, জিদানের নেতৃত্বে ফ্রান্স আবারও বিশ্ব ও ইউরোপীয় ফুটবলে সাফল্যের শিখরে ফিরতে পারবে।

তবে দেশের দর্শকদের সামনে নামার আগেই জিদানের কোচিং অধ্যায় শুরু হবে অ্যাওয়ে ম্যাচ দিয়ে। আগামী ২৫ সেপ্টেম্বর উয়েফা নেশনস লিগে তুরস্কের মাঠে খেলবে ফ্রান্স। এরপর ২৮ সেপ্টেম্বর বেলজিয়ামের বিপক্ষে আরেকটি অ্যাওয়ে ম্যাচ খেলবে তাঁর দল।

ঘরের মাঠে জিদানকে প্রথমবারের মতো জাতীয় দলের কোচ হিসেবে দেখা যাবে ২ অক্টোবর, ইতালির বিপক্ষে। এরপর ৫ অক্টোবর প্যারিসেই বেলজিয়ামের বিপক্ষে আরেকটি ম্যাচ খেলবে ফ্রান্স।

ফরাসি সংবাদমাধ্যম আরএমসি জানিয়েছে, বেলজিয়ামের বিপক্ষে সেই ম্যাচেরও প্রথম ক্যাটাগরির হাতে গোনা কয়েকটি টিকিট ছাড়া প্রায় সবই বিক্রি হয়ে গেছে। সব মিলিয়ে, জিদানের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে দর্শকে ঠাসা গ্যালারির সামনে।