ইউনেসকোর ঢাকা অফিসের সামাজিক ও মানববিজ্ঞান ইউনিটে তিন মাসের জন্য পূর্ণকালীন স্বেচ্ছাসেবক নেওয়া হবে। এ পদে কোনো পারিশ্রমিক দেওয়া হবে না। তবে কাজের মাধ্যমে জাতিসংঘ ব্যবস্থায় পেশাগত অভিজ্ঞতা অর্জনের সুযোগ থাকবে।
স্নাতক সম্পন্নকারী ও শেষ বর্ষের শিক্ষার্থীরা এ পদে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৩ আগস্ট ২০২৬।
পদের বিবরণ
পদ: স্বেচ্ছাসেবক
প্রতিষ্ঠান: ইউনেসকো
দায়িত্ব
নির্বাচিত স্বেচ্ছাসেবক ইউনেসকোর সামাজিক ও মানববিজ্ঞান–সংক্রান্ত বিভিন্ন কর্মসূচি ও প্রকল্প বাস্তবায়নে প্রশাসনিক ও লজিস্টিক সহায়তা দেবেন।
দায়িত্বের মধ্যে থাকবে সভার সময়সূচি নির্ধারণ, এজেন্ডা ও কার্যবিবরণী তৈরি, পরবর্তী কার্যক্রম অনুসরণ, ভ্রমণ ও অনুষ্ঠান ব্যবস্থাপনা এবং প্রয়োজনীয় নথি সংরক্ষণ।
যোগ্যতা
আবেদনকারীদের সামাজিক বিজ্ঞান, উন্নয়ন অধ্যয়ন, আন্তর্জাতিক সম্পর্ক বা সংশ্লিষ্ট বিষয়ে সদ্য স্নাতক সম্পন্নকারী অথবা শেষ বর্ষের শিক্ষার্থী হতে হবে।
শেখার সুযোগ
এই স্বেচ্ছাসেবী কার্যক্রমের মাধ্যমে প্রকল্প সমন্বয়, পর্যবেক্ষণ, প্রতিবেদন তৈরি, নীতি গবেষণা, অংশীজনদের সঙ্গে যোগাযোগ, যুব অংশগ্রহণ, কনসেপ্ট নোট ও প্রকল্প প্রস্তাবনা তৈরি এবং অনুষ্ঠান ব্যবস্থাপনার বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ থাকবে।
আবেদন পদ্ধতি
আগ্রহীদের সিভি ও কভার লেটার পাঠাতে হবে ইউনেসকোর ঢাকা অফিসের ই-মেইলে:
আবেদনের শেষ তারিখ: ১৩ আগস্ট ২০২৬



