tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকইউক্রেনে বাসে রুশ ড্রোন হামলা, নিহত ১২

ইউক্রেনে বাসে রুশ ড্রোন হামলা, নিহত ১২

ইউক্রেনের পূর্বাঞ্চলে একটি শাটল বাসের কাছে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। রোববার (১ ফেব্রুয়ারি) দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন ইউক্রেনের জ্বালানিমন্ত্রী। খবর আল জাজিরার।

ইউক্রেনের জ্বালানিমন্ত্রী ডেনিস শেমহাল টেলিগ্রামে লিখেছেন, দিনিপ্রো অঞ্চলে জ্বালানি খাতের কর্মীদের লক্ষ্য করে শত্রুপক্ষ নিন্দনীয় হামলা চালিয়েছে। এই সন্ত্রাসী হামলায় একটি খনিতে কর্মরত ১২ জন নিহত হন এবং আরও সাতজন আহত হন।

পুলিশ জানায়, তেরনিভস্কা শহরে হামলাটি সংঘটিত হয়। স্থানীয় জরুরি পরিষেবা সংস্থা হামলার একটি ভিডিও ফুটেজ অনলাইনে প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যায়, হামলার পর একটি পুড়ে যাওয়া বাস সড়কের পাশে উল্টে পড়ে আছে।

জ্বালানি প্রতিষ্ঠান ডিটিইকে এক বিবৃতিতে জানিয়েছে, হতাহত সবাই তাদের কর্মী। হামলার সময় তারা কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে ছিলেন।

এদিকে, রোববার দিনের শুরুতে আঞ্চলিক কর্মকর্তারা জানান, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় একটি মাতৃসদন ও একটি আবাসিক ভবনে রাশিয়ার পৃথক হামলায় কমপক্ষে নয়জন আহত হয়েছেন।