গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
শুক্রবার কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নুরুল হক নূরের ওপর হামলার পর ড. আসিফ নজরুল ফেসবুকে লিখেন,
“নুরুল হক নূরের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
এর জবাবে হাসনাত আব্দুল্লাহ তার নিজস্ব ফেসবুক পেজে লেখেন,
“প্রতিবাদের কাজ আপনার? ভণ্ডামি বাদ দেন স্যার। যেই কারণে বসানো হয়েছে সেটা না করে কী কী করছেন তার হিসাব দিতে হবে। কে কোথায় কিভাবে কোন কাজে বাধা দিয়েছে, এসব খবর আমাদের কাছে আছে। তাই প্রতিবাদের ভঙ ধরে না থেকে আসল কাজটা করুন।”



