tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনআসছে দুরেফিশানের নতুন নাটক ‘দার-ই-নিজাত’

আসছে দুরেফিশানের নতুন নাটক ‘দার-ই-নিজাত’

পাকিস্তানি নাটকপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে। জনপ্রিয় অভিনেত্রী দুরেফিশান সেলিম ও অভিনেতা শেহেরিয়ার মুনাওয়ার প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন নতুন নাটক ‘দার-ই-নিজাত’-এ। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী আগস্টের প্রথম সপ্তাহেই নাটকটি সম্প্রচারে আসতে পারে বলে জানা গেছে।

নাটকটি পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এআরওয়াই ডিজিটাল-এ প্রচার হবে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের দর্শকদের জন্য চ্যানেলটির ইউটিউব প্ল্যাটফর্মেও এটি প্রকাশ করা হতে পারে।

প্রখ্যাত ঔপন্যাসিক ও নাট্যকার উমাইরা আহমেদের গল্পে নির্মিত এই নাটকটি পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা সাকিব খান। প্রযোজনায় রয়েছেন সালমান ইকবাল, সোনিয়া ইকবাল এবং অভিনেতা শেহেরিয়ার মুনাওয়ার।

দুরেফিশান ও শেহেরিয়ারের পাশাপাশি নাটকটিতে অভিনয় করেছেন নামির খান, সানিয়া সাঈদ এবং মেহমুদ আসলাম। এছাড়া বিশেষ একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে সাহার হাশমিকে। নাটকে দুরেফিশানকে ‘জারিয়াব’ নামের একটি ভিন্নধর্মী চরিত্রে দেখা যাবে, যার কিছু ঝলক তিনি আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন।

সম্প্রতি নাটকটির ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে। সাদাকালো সেই পোস্টারে দুরেফিশান, শেহেরিয়ার ও নামির খানকে গম্ভীর আবহে দেখা যায়। পোস্টটির ক্যাপশনে লেখা ছিল, “দার-ই-নিজাত লোডিং”, যা প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে এবং নাটকটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

ধারণা করা হচ্ছে, এআরওয়াই ডিজিটাল-এর শুক্রবার ও শনিবার রাত ৮টার প্রাইম টাইম স্লটে সম্প্রচার হতে পারে ‘দার-ই-নিজাত’। তবে এখনো পর্যন্ত নাটকটির প্রিমিয়ারের নির্দিষ্ট তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি চ্যানেল কর্তৃপক্ষ।