tanaka

ব্যবহারকারীর লেখার ধরন অনুসরণ করে লিখবে চ্যাটজিপিটি, পড়তে পারবে ই-মেইল ও বার্তাও

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে লেখালেখি এখন দৈনন্দিন কাজের অংশ হয়ে উঠেছে। তবে এআইয়ের তৈরি লেখায় অনেক সময় এমন শব্দচয়ন, বাক্যগঠন ও লেখার ভঙ্গি দেখা...
প্রচ্ছদখেলাআর্জেন্টিনা কঠিন ও ‘ঝামেলার’ প্রতিপক্ষ, ফাইনালের আগে স্পেনকে সতর্ক করলেন দেল বস্ক

আর্জেন্টিনা কঠিন ও ‘ঝামেলার’ প্রতিপক্ষ, ফাইনালের আগে স্পেনকে সতর্ক করলেন দেল বস্ক

বিশ্বকাপ ফাইনালের আগে স্পেনকে সতর্কবার্তা দিলেন দেশটির কিংবদন্তি কোচ ভিসেন্তে দেল বস্ক। ২০১০ সালে স্পেনকে বিশ্বকাপ জেতানো এই সফল কোচের মতে, আর্জেন্টিনা এমন একটি দল, যারা যেকোনো মুহূর্তে ম্যাচের চিত্র বদলে দিতে পারে এবং প্রতিপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে সক্ষম।

স্প্যানিশ দৈনিক এল পাইস-কে দেওয়া সাক্ষাৎকারে দেল বস্ক বলেন, ‘আর্জেন্টিনার বিপক্ষে খেলা সব সময়ই কঠিন। চাইলে তাদের ভীষণ ঝামেলার প্রতিপক্ষ বলা যায়। তারা জানে কীভাবে ম্যাচ জিততে হয় এবং গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো নিজেদের পক্ষে নিতে পারে।’

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে পিছিয়ে থেকেও আর্জেন্টিনার দারুণ প্রত্যাবর্তনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমার মনে হয় ফাইনালে স্পেন কিছুটা এগিয়ে থাকবে। তবে আর্জেন্টিনার অভিজ্ঞতা, লড়াকু মানসিকতা এবং কঠিন পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর ক্ষমতাকে কখনোই হালকাভাবে নেওয়া যাবে না।’

৭৫ বছর বয়সী এই কিংবদন্তি কোচ স্পেনের এবারের পারফরম্যান্সেরও প্রশংসা করেন। তার ভাষায়, ‘পুরো টুর্নামেন্টজুড়ে স্পেন নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলেছে। তারা ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখেছে এবং আত্মবিশ্বাস ও স্থিরতার দারুণ উদাহরণ দেখিয়েছে।’

বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন। শিরোপার লড়াইয়ে দুই পরাশক্তির এই দ্বৈরথ ঘিরে ফুটবলপ্রেমীদের উত্তেজনা এখন তুঙ্গে।