tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিআমরা আশঙ্কা করছি, এইরকম আরও ঘটনা ঘটতে পারে: ফখরুল

আমরা আশঙ্কা করছি, এইরকম আরও ঘটনা ঘটতে পারে: ফখরুল

নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ যখন একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে, ঠিক সেই সময় আবারও দেশের শত্রুরা হত্যাকাণ্ডে লিপ্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘গত পরশু একটি হত্যাচেষ্টা হয়েছে। আমরা আশঙ্কা করছি, এ ধরনের আরও ঘটনা ঘটতে পারে।’

রোববার সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। এ সময় বিএনপির পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হয়।

মির্জা ফখরুল বলেন, ‘১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের দোসরদের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, গবেষক, কবি, সাহিত্যিক ও সাংবাদিকসহ বহু বুদ্ধিজীবীকে ধরে নিয়ে হত্যা করে। এর মাধ্যমে জাতি তার শ্রেষ্ঠ সন্তানদের হারায়।’

তিনি আরও বলেন, বাংলাদেশকে মেধাশূন্য করে দেওয়ার লক্ষ্যেই ওই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল।