tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনআবারও ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর মুকুট জিতলেন মিথিলা

আবারও ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর মুকুট জিতলেন মিথিলা

মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা হয়েছেন মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫। রাজধানীর তেজগাঁওয়ের আলোকি গ্রিন হাউসে গত বৃহস্পতিবার রাতে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তার মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা এবং মডেল-অভিনেত্রী পিয়া জান্নাতুল।

এর আগে ২০২০ সালেও মিস ইউনিভার্স বাংলাদেশের খেতাব জিতেছিলেন মিথিলা। তবে করোনা পরিস্থিতির কারণে সে বছর আন্তর্জাতিক পর্বে অংশ নিতে পারেননি তিনি। এবারের সাফল্যের সুবাদে তিনি অংশ নেবেন ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায়, যা আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে থাইল্যান্ডের ব্যাংককে।

বিজয়ী হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মিথিলা এই অর্জন উৎসর্গ করেন তার মাকে। তিনি বলেন—
“আজ আমি যা কিছু, তা আমার মায়ের জন্যই সম্ভব হয়েছে। তিনি সবসময় আমার শক্তি ও অনুপ্রেরণা ছিলেন। এই জয় যেমন আমার, তেমনি তারও।”

আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ প্রসঙ্গে তিনি যোগ করেন—
“আমি গর্বের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চাই। মর্যাদা, সাহস ও সম্মানের সঙ্গে দেশের সুনাম রক্ষার সর্বোচ্চ চেষ্টা করব।”

মডেলিং ও অভিনয়ের পাশাপাশি মিথিলা পরিচিত বাল্যবিবাহবিরোধী প্রচারণা এবং সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজের জন্য।

উল্লেখ্য, ২০১৯ সালে শিরিন শিলা এবং ২০২৪ সালে আনিকা আলম ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর মুকুট জয় করেছিলেন।