রাজধানী ঢাকায় প্রায় প্রতিদিনই অনুষ্ঠিত হয় নানা সরকারি-বেসরকারি, রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি। আজকের গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচি নিচে দেওয়া হলো:
অর্থ উপদেষ্টার কর্মসূচি
- 🕚 সকাল ১১টা – বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির আয়োজনে “অভিষেক ও ছাত্রবৃত্তি ২০২৫” প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
পরিবেশ উপদেষ্টার কর্মসূচি
- 🕞 বিকেল ৩টা ৩০ মিনিট – গ্রিন রোডে এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ে “জলবায়ু পরিবর্তন ও উন্নয়ন” শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বিএনপির কর্মসূচি
- 🕚 সকাল ১১টা – কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে “মানবিক মূল্যবোধসম্পন্ন শিক্ষা ও শিক্ষাঙ্গন” শীর্ষক সংলাপে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
- 🕟 বিকেল ৪টা ৩০ মিনিট – জাতীয় জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিতব্য “শায়খুল হাদীস জাতীয় কনফারেন্সে” প্রধান আলোচক থাকবেন সালাহউদ্দিন আহমেদ।



