tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসর্বশেষ সংবাদঅর্থনীতিআবারও কমলো সোনার দাম, দুই দিনে ভরিতে কমেছে ৪ হাজার ৩৭৪ টাকা

আবারও কমলো সোনার দাম, দুই দিনে ভরিতে কমেছে ৪ হাজার ৩৭৪ টাকা

দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার গহনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) গহনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা (ভ্যাটসহ)।

স্থানীয় বাজারে তেজাবী (পিওর) সোনার দাম কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এর আগের দিন, ১৩ জুলাইও ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছিল। ফলে টানা দুই দিনে ভালো মানের সোনার প্রতি ভরির দাম মোট ৪ হাজার ৩৭৪ টাকা কমেছে।

নতুন দাম (ভ্যাটসহ)

  • ২২ ক্যারেট: ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা (কমেছে ২,১৫৮ টাকা)
  • ২১ ক্যারেট: ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা (কমেছে ২,০৯৯ টাকা)
  • ১৮ ক্যারেট: ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা (কমেছে ১,৮০৮ টাকা)
  • সনাতন পদ্ধতি: ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা (কমেছে ১,৪৫৮ টাকা)

এর আগে ১৩ জুলাই সকাল ১০টা থেকে ১৪ জুলাই সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ছিল ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। ওই সময় ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।

রুপার গহনার দাম অপরিবর্তিত

সোনার দাম কমলেও রুপার গহনার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। ভ্যাটসহ প্রতি ভরি রুপার গহনার বর্তমান দাম হলো—

  • ২২ ক্যারেট: ৪ হাজার ৬০৭ টাকা
  • ২১ ক্যারেট: ৪ হাজার ৩৭৪ টাকা
  • ১৮ ক্যারেট: ৩ হাজার ৭৯১ টাকা
  • সনাতন পদ্ধতি: ২ হাজার ৮৫৮ টাকা