tanaka

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ শুরু কাল, ২০ অক্টোবর পর্যন্ত

নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার। ২০ অক্টোবর পর্যন্ত চলবে এ কার্যক্রম। এরপর প্রায় তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পরিশোধ করা হবে।
প্রচ্ছদজাতীয়আজকের আবহাওয়া (ঢাকা): বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

আজকের আবহাওয়া (ঢাকা): বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঢাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ৮৭ শতাংশ।
গতকাল বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস।

আজ সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬টা ৭ মিনিটে এবং আগামীকাল শুক্রবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৪ মিনিটে।