tanaka

অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ নয়, কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহারের নির্দেশ প্রধান বিচারপতির

আদালতের নির্ধারিত কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহার এবং যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করতে বিচারকদের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। একই সঙ্গে...
প্রচ্ছদরাজধানীরবিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

রবিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

রোববার রাজধানীর বেশিরভাগ মার্কেট বন্ধ থাকে। নানা কাজে ঢাকার বাসিন্দারা দোকানপাটে যান, কিন্তু যদি তীব্র যানজট পেরিয়ে সব দোকানপাট বন্ধ দেখতে পান, তাহলে সময় ও শ্রম উভয়ই নষ্ট হবে। তাই জেনে নেওয়া জরুরি, রাজধানীর কোন কোন এলাকায় রোববার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকে।

প্রধান অঞ্চলসমূহ যেখানে দোকানপাট বন্ধ থাকে:
আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর (১০-১৪ নম্বর সেকশন), ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ও ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও (ওল্ড এয়ারপোর্ট ও শিল্প অঞ্চল), ক্যান্টনমেন্ট, গুলশান-১ ও ২, বনানী, মহাখালী বাণিজ্যিক অঞ্চল, নাখালপাড়া, মহাখালী ইন্টারসিটি বাস টার্মিনাল, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের কিছু অংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের কিছু অংশ, যাত্রাবাড়ীর কিছু অংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ।

কিছু গুরুত্বপূর্ণ মার্কেট যা রোববার বন্ধ থাকে:
বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি), পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসী পল্লী, ইব্রাহীমপুর বাজার, রজনীগন্ধা মার্কেট, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট (গুলশান-১ ও ২), গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোড়ান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স, মিতালী অ্যান্ড ফ্রেন্ডস সুপার মার্কেট।