tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদখেলাঅনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল

অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল

ক্রিকেটারদের দাবির মুখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির পদ থেকে অব্যাহতি দিয়েছে। এর আগে বিসিবি শর্ত দিয়েছিল—আজকের মধ্যে ক্রিকেটাররা খেলায় না ফিরলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হবে।

শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তই কার্যকর করল বোর্ড। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর অনড় অবস্থান এবং ক্রিকেটারদের ধারাবাহিক ম্যাচ বয়কটের কারণে চলমান বিপিএল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতেই এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানিয়ে দেবে বিসিবি।

আজ থেকেই বিপিএলের ঢাকা পর্ব শুরু হওয়ার কথা ছিল। তবে শুরু হওয়ার আগেই টুর্নামেন্ট ঘিরে বড় অনিশ্চয়তা তৈরি হয়। এর ফলে দিনের কোনো ম্যাচই অনুষ্ঠিত হয়নি। বিকেলের ম্যাচগুলোও মাঠে গড়ায়নি। পরিস্থিতি বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত বিপিএল স্থগিতের সিদ্ধান্ত নেয় বিসিবি।

এদিন সন্ধ্যা ছয়টায় মিরপুরে সিলেট টাইটানসের বিপক্ষে রাজশাহী ওয়ারিয়রসের মাঠে নামার কথা ছিল। একই কারণে দুপুরে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার ম্যাচটিও পরিত্যক্ত হয়।