কোনো ব্যক্তির নামে ১০টির বেশি মোবাইল সিম নিবন্ধিত থাকলে, সেগুলোর অতিরিক্ত অংশ ৩০ অক্টোবর ২০২৫-এর মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের মাধ্যমে ডি-রেজিস্টার (নিবন্ধন বাতিল) অথবা মালিকানা পরিবর্তন করতে হবে। এই বিষয়ে জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
সোমবার বিটিআরসির ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রাহকরা তাদের নিজ এনআইডি নম্বরে সর্বোচ্চ ১০টি সিম রাখার সুযোগ পাবেন। এর বেশি সিম থাকলে নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে বিটিআরসি দৈবচয়ন পদ্ধতিতে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল করে দেবে।
নিজ নামে কতটি সিম নিবন্ধিত আছে তা জানতে চাইলে গ্রাহকরা মোবাইল ফোনে ডায়াল করতে পারেন:
📱 *16001#
এরপর অনুরোধ অনুযায়ী এনআইডির শেষ ৪ ডিজিট প্রদান করে তথ্য জানা যাবে।



