tanaka

শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৯ দিনের ছুটি, কবে থেকে বন্ধ ক্লাস

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৯ দিনের ছুটি শুরু হচ্ছে। ২০২৬ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকায় দুর্গাপূজার ছুটির নির্ধারিত তারিখ...
প্রচ্ছদজাতীয়ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িক কারাগার হিসেবে ঘোষণা

ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িক কারাগার হিসেবে ঘোষণা

সরকার ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করেছে। বিষয়টি জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-১ শাখা সোমবার (১৩ অক্টোবর) একটি প্রজ্ঞাপন প্রকাশ করে, যদিও প্রজ্ঞাপনটি জারি করা হয়েছিল রোববার (১২ অক্টোবর)।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মো. হাফিজ আল আসাদ।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ধারা ৫৪১(১) এবং The Prisons Act, 1894 এর ধারা ৩(বি) অনুসারে, বাশার রোড সংলগ্ন ঢাকা সেনানিবাসের উত্তর দিকে অবস্থিত ‘এমইএস’ বিল্ডিং নং-৫৪-কে সাময়িকভাবে কারাগার ঘোষণা করা হয়েছে।

এ ঘোষণা অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে। তবে ভবনটি কী কারণে বা কী উদ্দেশ্যে সাময়িক কারাগার হিসেবে ব্যবহৃত হবে, সে বিষয়ে কোনো তথ্য প্রজ্ঞাপনে দেওয়া হয়নি।