রাজধানী ঢাকায় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমেছে। গতকালের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেয়ে আজ বৃহস্পতিবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৪ শতাংশ, ফলে শীতের অনুভূতি আরও তীব্র হয়েছে
সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। পাশাপাশি উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।



