বরগুনায় বিশেষ ক্ষমতা আইনে সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুসহ জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) মোট ১৩৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার (২২ নভেম্বর) রাতে বিএনপি নেতা বাদল বরগুনা সদর থানায় মামলাটি দায়ের করেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বরগুনা সদর থানার ওসি মো. ইয়াকুব হোসাইন জানান, ২২ নভেম্বর মামলাটি এজাহারভুক্ত করা হয়েছে এবং তদন্তের দায়িত্ব এসআই সোহেল রানাকে দেওয়া হয়েছে।
মামলায় ধীরেন্দ্র দেবনাথ শম্ভুসহ বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু, বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবীর, বরগুনা পৌরসভার সাবেক তিন মেয়র ও ১৭ জন আইনজীবীসহ মোট ১৩৪ জনকে আসামি করা হয়েছে। এর আগে বিএনপির বিভিন্ন নেতাকর্মী আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে আরও পাঁচটি মামলা করেছিলেন।
এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের জিআরও মাহবুব হোসেন।



