tanaka

মেট্রোরেলের দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ ছিল চলাচল

চলন্ত অবস্থায় মেট্রোরেলের একটি দরজা খুলে যাওয়ার ঘটনায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এমআরটি...
প্রচ্ছদরাজনীতিবাংলার মানুষ রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে: মামুনুল হক

বাংলার মানুষ রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে: মামুনুল হক

বাংলাদেশে একদলীয় শাসন কায়েমের নতুন প্রচেষ্টা চলছে দাবি করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, দেশের রাজনৈতিক অংশীদারিত্বকে উপেক্ষা করে আবারও ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, “বিগত ১৫ বছর একটি দল যেভাবে দেশকে কুক্ষিগত করে ফ্যাসিবাদ চাপিয়ে দিয়েছিল, এখন আবারও পালাবদলের নামে আগামী ১৫ বছর ক্ষমতায় থাকার স্বপ্ন দেখা হচ্ছে। কিন্তু আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি— বাংলার মানুষ রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিদায় করেছে। নতুন ফ্যাসিবাদের হাতে এই মাটি ইজারা দেওয়া হবে না। আগামীর বাংলাদেশ হবে ইসলামিক বাংলাদেশ, হবে জুলাই সনদভিত্তিক বাংলাদেশ।”

মঙ্গলবার দুপুরে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ‘জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি, গণভোট, নির্বাচনকালীন লেভেল প্লেয়িং ফিল্ড এবং খেলাফত প্রতিষ্ঠা’ দাবিতে আয়োজিত গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস কটিয়াদী উপজেলা শাখার সভাপতি মাওলানা তাফাজ্জল হক রাশিদী।
এসময় বক্তব্য দেন— সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়াতুল্লাহ হাদী, বাইতুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, কিশোরগঞ্জ-২ আসনের মনোনীত প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম রুহানী, কিশোরগঞ্জ জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল হক, কটিয়াদী উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদারসহ আরও অনেকে।

অনুষ্ঠান পরিচালনা করেন খেলাফত মজলিস উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আল আমিন ও উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মুফতি বাইজিদ আহম্মদ।