মোদির পা ছুঁয়ে প্রণাম করায় ভাইরাল হয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। ভারতের অন্ধ্র প্রদেশের পুট্টাপার্থিতে শ্রী সত্য সাঁই বাবার জন্মশতবার্ষিকী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় জমকালো আয়োজনে। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড তারকা ঐশ্বরিয়া। সেখানেই ধরা পড়ে এক বিশেষ মুহূর্ত—ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পা ছুঁয়ে তাকে প্রণাম করেন ঐশ্বরিয়া।
এ দৃশ্যটি ক্যামেরাবন্দি হয়ে একটি ভিডিওতে ছড়িয়ে পড়ে অনলাইনে এবং দ্রুতই ভাইরাল হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদির পাশাপাশি উপস্থিত ছিলেন ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারও। আধ্যাত্মিকতা, সাংস্কৃতিক গাম্ভীর্য ও বর্ণিল আবহে পরিপূর্ণ ছিল পুরো আয়োজন।



