এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে শুক্রবার (২১ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত তিতাস গ্যাস অধিভুক্ত এলাকার সকল শ্রেণির গ্রাহক গ্যাসের কম চাপ অনুভব করবেন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) তিতাস গ্যাসের ব্যবস্থাপক (মিডিয়া ও জনসংযোগ) মো. আল আমিন এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।



