ড্র করেও ২০২৬ ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে স্পেন, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড।
তুরস্কের বিপক্ষে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে স্পেন। ম্যাচের চতুর্থ মিনিটেই দানি ওলমোর গোলে এগিয়ে যায় তারা। তবে ৪২ মিনিটে তুরস্ককে সমতায় ফেরান দেনিজ গুল। বিরতি থেকে ফিরে ৫৪ মিনিটে সালিহ ওজকান তুরস্ককে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। কিন্তু মাত্র আট মিনিট পরই স্পেনকে সমতায় ফেরান মিকেল ওয়ারজাবাল।
অন্যদিকে, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার বিপক্ষেও ১-১ গোলে ড্র করেছে অস্ট্রিয়া। একই স্কোরলাইনে কসোভার সঙ্গে ম্যাচ ড্র করে সুইজারল্যান্ডও নিশ্চিত করেছে বিশ্বকাপের টিকিট।



