tanaka
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনদয়া করে সহানুভূতিশীল এবং মানবিক হোন

দয়া করে সহানুভূতিশীল এবং মানবিক হোন

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরী হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হক তানিয়ার আদালতে তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

এই মামলার বিষয়ে মেহজাবীন একটি অফিসিয়াল বিবৃতি দিয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) তিনি নিজের ফেসবুক পেজে এই বিবৃতি প্রকাশ করেছেন। বিবৃতিতে তিনি জানিয়েছেন: “একজন অজানা ব্যক্তি ২০২৫ সালের মার্চে আমার ও আমার ১৯ বছর বয়সী ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। গত নয় মাস ধরে আমি এই মামলার কোনো তথ্য পাইনি, কারণ অভিযোগকারী পুলিশকে আমাদের সঠিক ফোন নম্বর, ঠিকানা বা যাচাইকৃত তথ্য দিতে পারেননি।”