tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিদেশে একটি দল ধর্মের নামে রাজনীতির ব্যবসা করছে: সালাহউদ্দিন

দেশে একটি দল ধর্মের নামে রাজনীতির ব্যবসা করছে: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে একটি রাজনৈতিক দল ধর্মের নামে রাজনীতির ব্যবসা করে। তারা চায়— দেশের নারীরা অন্দরমহলে বন্দি থাকুক, দেশের অর্ধেক জনগোষ্ঠী অন্ধকারে থাকুক এবং নারীর অগ্রগতি ঠেকিয়ে রাখা হোক।

শুক্রবার (১৪ নভেম্বর) শাহবাগে নারী ও শিশু অধিকার ফোরামের সমাবেশে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন বলেন, বাংলাদেশের মাটিতে ধর্মীয় ও জাতিগত বিভাজন থাকবে না; সবাই সমান নাগরিক অধিকার ভোগ করবে। জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে এই অধিকার আইনি ভিত্তি পেয়েছে এবং বিএনপি এটিকে অক্ষরে অক্ষরে বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।

তিনি অভিযোগ করেন, একটি দল ধর্মের নামে “জান্নাতের টিকিট” দেওয়ার কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে এবং নারীদের ঘরে আটকে রাখার মতো প্রস্তাব দিচ্ছে। নারী কর্মঘণ্টা কমানোর প্রস্তাবকে তিনি নারীর কর্মসংস্থানের বিরুদ্ধে ষড়যন্ত্র বলেও উল্লেখ করেন।

বিএনপির এই নেতা বলেন, নারীদের রাষ্ট্রীয়, সামাজিক ও পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিএনপির ৩১ দফার মাধ্যমেই নারীর নিরাপত্তা ও অগ্রগতি নিশ্চিত হবে।

নির্বাচন ও গণভোট প্রসঙ্গে সালাহউদ্দিন জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, সংবিধান সংশোধনের জন্য গণভোট নয়, সংসদ প্রয়োজন। একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনের উদ্যোগকে তিনি স্বাগত জানান।

সমাবেশ শেষে নারীরা মুখে কালো কাপড় বেঁধে শাহবাগ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত মৌন মিছিল করেন।

আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানের সভাপতিত্বে এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন শিরীন সুলতানা, নিলোফার চৌধুরী মনি, সানজিদা ইসলাম তুলি, রেহানা আক্তার শিরীন প্রমুখ।