tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনকাঞ্চনা ৪’-এ নতুন মুখ পুজা হেজ ও নোরা ফাতেহি

কাঞ্চনা ৪’-এ নতুন মুখ পুজা হেজ ও নোরা ফাতেহি

দক্ষিণ ভারতের জনপ্রিয় হরর–কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘কাঞ্চনা’ আবারও ফিরছে নতুন গল্প নিয়ে। সিরিজের নতুন পর্ব ‘কাঞ্চনা ৪’ শিরোনামে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এতে অভিনয় করবেন বর্তমান প্রজন্মের দুই জনপ্রিয় তারকা পুজা হেজ ও নোরা ফাতেহি। ফ্র্যাঞ্চাইজির মূল চরিত্রে আগের মতোই থাকছেন রাঘব লরেন্স।

‘কাঞ্চনা ৪’ আসলে সিরিজটির পঞ্চম কিস্তি। নির্মাতারা জানিয়েছেন, “আপনার গভীরতম ভয়েও তিনি সৌন্দর্যে আপনাকে মুগ্ধ করবেন ও আবিষ্ট করবেন। স্বাগত জানাই আমাদের অসাধারণ অভিনেত্রী পুজা হেজকে ‘কাঞ্চনা ৪’-এর প্রধান নারী চরিত্রে।”
এই ছবিতে পুজা হেজ থাকছেন মূল নায়িকার ভূমিকায়, আর নোরা ফাতেহি অভিনয় করবেন সহ–নায়িকা হিসেবে।