tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিএনসিপি ডেকেছে জরুরি সংবাদ সম্মেলন

এনসিপি ডেকেছে জরুরি সংবাদ সম্মেলন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। এটি অনুষ্ঠিত হবে আজ, রবিবার (২ নভেম্বর) দুপুর ১২টায়, দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় বাংলামোটরের রূপায়ন ট্রেড সেন্টারে।

দলের মিডিয়া সেলের সম্পাদক ও যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংবাদ সম্মেলনে এনসিপি দেশের সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটে দলের গুরুত্বপূর্ণ অবস্থান এবং দিকনির্দেশনা প্রকাশ করবে।