ঢাকায় আজ আকাশ মেঘলা থাকতে পারে। ঢাকা ও আশপাশের এলাকায় দিনের আবহাওয়া সাধারণত শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের আবহাওয়া শুষ্ক থাকলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ তুলনামূলক বেশি থাকবে। সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ।
গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস, আর আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।



