tanaka
প্রচ্ছদজাতীয়রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: আয়াসের জামিন নামঞ্জুর, রিমি মুক্ত

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: আয়াসের জামিন নামঞ্জুর, রিমি মুক্ত

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় রাষ্ট্র সংলাপ ফোরামের সভাপতি আল নূর মোহাম্মদ আয়াস ওরফে এ এন এম আয়াসের জামিন আবেদন খারিজ করেছেন আদালত। তবে একই মামলার আসামি মারজিয়া খন্দকার রিমিকে নারী বিবেচনায় জামিন দেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) নিম্ন আদালত এ আদেশ দেন।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১০ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা ঘটে। এর পরদিন, ১১ অক্টোবর, এ ঘটনায় শাহবাগ থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।

মামলায় আয়াস ও মারজিয়া খন্দকার রিমিসহ মোট চারজনকে আসামি করা হয়। তাঁদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা উসকে দেওয়া এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের চেষ্টার অভিযোগ আনা হয়।

পরবর্তী সময়ে মামলাটির তদন্তের স্বার্থে আদালত আসামিদের রিমান্ড মঞ্জুর করেন। সর্বশেষ বুধবার জামিন আবেদনের শুনানি শেষে আয়াসের আবেদন নাকচ এবং মারজিয়া খন্দকার রিমির আবেদন মঞ্জুর করেন আদালত।