tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদতথ্যপ্রযুক্তিরেকর্ড গড়লো এনভিডিয়া, বাজারমূল্য ছাড়ালো ৫ ট্রিলিয়ন ডলার

রেকর্ড গড়লো এনভিডিয়া, বাজারমূল্য ছাড়ালো ৫ ট্রিলিয়ন ডলার

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান এনভিডিয়া বুধবার (২৯ অক্টোবর) আরেকটি ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছে। প্রযুক্তি জায়ান্টটি বিশ্বের প্রথম কোম্পানি হিসেবে ৫ ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের মালিক হয়েছে।

বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, এখন এনভিডিয়ার একক বাজারমূল্য যুক্তরাষ্ট্র ও চীনের বাইরে বিশ্বের যে কোনো দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি)-এর চেয়েও বেশি।

মাত্র তিন মাস আগে কোম্পানিটির বাজারমূল্য ছিল ৪ ট্রিলিয়ন ডলার, আর দুই বছরের কিছু বেশি আগে তা ছিল মাত্র ১ ট্রিলিয়ন ডলার। বুধবার এনভিডিয়ার শেয়ারমূল্য ৩ শতাংশের বেশি বেড়ে ৫.০৩ ট্রিলিয়ন ডলারে পৌঁছায়।

বছরজুড়ে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে যে প্রবল উত্থান দেখা যাচ্ছে, তার মূল চালিকাশক্তি হয়ে উঠেছে এনভিডিয়া ও কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক বিনিয়োগের এই উন্মাদনা। এনভিডিয়ার শেয়ারমূল্যের এই অভাবনীয় উত্থান প্রযুক্তি খাতের বহু বিনিয়োগকারী ও উদ্যোক্তাকে বিলিয়নিয়ার করে তুলেছে।