tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিককেনিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, ১২ জনের মৃত্য আশঙ্কা

কেনিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, ১২ জনের মৃত্য আশঙ্কা

পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ার উপকূলীয় এলাকা থেকে উড্ডয়ন করা একটি ছোট যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় পড়েছে। এতে বিমানে থাকা ১২ আরোহীর সবাই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) কেনিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (কেসিএএ) বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, উপকূলীয় শহর দিয়ানি থেকে মাসাই মারা ন্যাশনাল পার্কের কিচওয়া টেম্বো নামের একটি বেসরকারি বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেছিল বিমানটি। স্থানীয় সময় সকাল ৫টা ৩০ মিনিটের দিকে সেটি বিধ্বস্ত হয়।

কেনিয়া সিভিল এভিয়েশন অথরিটির এক বিবৃতিতে জানানো হয়েছে, বিমানে মোট ১২ জন আরোহী ছিলেন। দুর্ঘটনার কারণ জানতে সরকারি বিভিন্ন সংস্থা ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। তবে প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে, চলতি বছরের আগস্টে রাজধানী নাইরোবির উপকণ্ঠে চিকিৎসা সহায়তা সংস্থা অ্যামরেফের একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ছয়জন নিহত ও দুইজন আহত হয়েছিলেন।