tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজধানীঢাকায় আজকের কর্মসূচি

ঢাকায় আজকের কর্মসূচি

রাজধানী ঢাকায় প্রায় প্রতিদিনই সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠনের নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীতে নির্ধারিত গুরুত্বপূর্ণ কয়েকটি কর্মসূচি নিচে দেওয়া হলো—

স্বরাষ্ট্র উপদেষ্টার কর্মসূচি

  • সকাল ১০টা: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতরে বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার ট্রাস্ট (বিএডব্লিউটি) ট্রান্সপোর্ট সার্ভিসের উদ্বোধন করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

পরিবেশ উপদেষ্টার কর্মসূচি

  • সকাল ১০টা: বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) ৮ম সমাবর্তন অনুষ্ঠানে চ্যান্সেলরের পক্ষে সভাপতিত্ব করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
  • দুপুর ২টা: পরিবেশ ভবনের অধিদফতর অডিটোরিয়ামে ‘জনগণের নেতৃত্বে নীতি প্রণয়ন: কপ-৩০-এ বাংলাদেশের অবস্থান’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।

বিএনপির কর্মসূচি

  • সকাল ১১টা: জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে ‘প্রতিবাদ সভা’ অনুষ্ঠিত হবে।
  • বিকেল ৩টা: গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কূটনীতিকদের বৈঠক অনুষ্ঠিত হবে।
  • বিকেল ৪টা ৩০ মিনিট: সচিবালয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কর্মসূচি

  • দুপুর ১২টা: জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করবে।
  • বিকেল ৪টা: ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করবে জামায়াতে ইসলামী। এতে প্রধান অতিথি থাকবেন দলের নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কর্মসূচি

  • দুপুর ১২টা: রাজধানীর গুলশান লেকশোর হোটেলে ‘দারিদ্র্য বিমোচন, বৈষম্য হ্রাস ও খাদ্য নিরাপত্তা’ বিষয়ে ইকোনমিক রিফর্ম সামিট অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।
  • বিকেল ৩টা: জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘জুলাই সনদ বাস্তবায়ন রূপরেখা’ শীর্ষক গোলটেবিল বৈঠক হবে। এতে উপস্থিত থাকবেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।