tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিতারেক রহমানের আবেগঘন বক্তব্যে অশ্রুসিক্ত বিএনপির নেতারা

তারেক রহমানের আবেগঘন বক্তব্যে অশ্রুসিক্ত বিএনপির নেতারা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আবেগঘন বক্তব্যে অশ্রুসিক্ত হয়েছেন দলটির মনোনয়নপ্রত্যাশী নেতারা। সোমবার (২৭ অক্টোবর) রাতে ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি যখন নিজের মা ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ত্যাগের কথা তুলে ধরেন, তখন উপস্থিত নেতাদের অনেকে চোখের পানি ধরে রাখতে পারেননি।

সভায় তারেক রহমান দলের ঐক্য, ত্যাগ ও মূল্যায়নের গুরুত্ব তুলে ধরে বলেন,

তিনি আরও বলেন,

বক্তৃতার একপর্যায়ে তারেক রহমান নিজেও আবেগাপ্লুত হয়ে পড়েন। সভা শেষে এক কেন্দ্রীয় নেতা বলেন, “তারেক রহমানের কথায় ছিল না কেবল রাজনীতি, ছিল এক মা ও ছেলের আত্মত্যাগের গল্প—যার ভেতরেই দলীয় ঐক্যের বার্তা লুকিয়ে ছিল।”

রাত ৮টা থেকে শুরু হয়ে সভা চলে সাড়ে ৯টা পর্যন্ত। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়ও বক্তব্য দেন।


মনোনয়ন-পরবর্তী মিষ্টি বিতরণে নিষেধাজ্ঞা

বিএনপির সূত্র জানায়, সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত তারেক রহমান সিলেট, খুলনা, রাজশাহী, বরিশাল ও ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে পৃথক মতবিনিময় করেন। তিনি নেতাদের নির্বাচনী পরিস্থিতি, ঐক্য রক্ষা ও ষড়যন্ত্র মোকাবিলায় দিকনির্দেশনা দেন।

সিলেট ও খুলনা বিভাগের মনোনয়নপ্রত্যাশীরা জানান, তারেক রহমান বলেছেন,

এর আগে, গত রবিবার (২৬ অক্টোবর) তিনি রংপুর, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেন।