tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসর্বশেষ সংবাদঅর্থনীতিবাজারে শীতের আগাম সবজি, কমছে দাম

বাজারে শীতের আগাম সবজি, কমছে দাম

নওগাঁ প্রতিনিধি:
উত্তরাঞ্চলের শস্যভাণ্ডার হিসেবে পরিচিত নওগাঁ জেলায় কুয়াশা জানিয়ে দিচ্ছে শীতের আগমন। আর এই আগাম শীতের আবহে স্থানীয় বাজারে উঠতে শুরু করেছে ফুলকপি, শিম, টমেটোসহ বিভিন্ন শীতকালীন শাকসবজি। মৌসুমের শুরুতে এসব সবজির দাম কিছুটা বেশি থাকলেও এক সপ্তাহের ব্যবধানে বাজারে দাম এখন নিম্নমুখী। এতে ন্যায্য মূল্য পেয়ে খুশি কৃষকরাও।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে নওগাঁ শহরের গোস্তহাটির মোড় এলাকার পৌর পাইকারি বাজার ঘুরে দেখা যায়, মানভেদে প্রতি কেজি ফুলকপি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়, শিম ১০০ থেকে ১১০ টাকায়, টমেটো ১০০ থেকে ১১০ টাকায়, মূলা ২৫ থেকে ৩০ টাকায়, পালং শাক ৭০ থেকে ৮০ টাকায় এবং লাল শাক ৩০ টাকায়।

তবে এক সপ্তাহ আগেও এই বাজারে প্রতি কেজি ফুলকপি ১৩০ থেকে ১৪০ টাকা, শিম ২০০ থেকে ২৫০ টাকা, টমেটো ১১০ থেকে ১২০ টাকা, মূলা ৩৫ থেকে ৪০ টাকা, পালং শাক ১০০ থেকে ১১০ টাকা এবং লাল শাক ৪০ টাকায় বিক্রি হয়েছিল।

সদর উপজেলার বাচারী গ্রামের কৃষক জয়নাল হোসেন এই বাজারে ফুলকপি বিক্রি করতে এসেছিলেন। দাম সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন,