tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকচীন–পাকিস্তান শিক্ষা খাতে নতুন সহযোগিতা চুক্তি স্বাক্ষর

চীন–পাকিস্তান শিক্ষা খাতে নতুন সহযোগিতা চুক্তি স্বাক্ষর

শিক্ষা ও গবেষণা খাতে পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তান ও চীন। পাকিস্তান ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট ইকোনমিকস (পাইডি) এবং চীনের শিনজিয়াং বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

চীনের উরুমচি শহরে অবস্থিত শিনজিয়াং বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাইডির উপাচার্য ড. মুহাম্মদ নাদিম জাভেদ।

পাইডির এক বিবৃতিতে জানানো হয়েছে, এই চুক্তির মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয় একাডেমিক ও গবেষণা সহযোগিতা, যৌথ গবেষণা প্রকল্প, শিক্ষক–শিক্ষার্থী বিনিময় এবং সক্ষমতা উন্নয়নমূলক কর্মসূচি হাতে নেবে। বিশেষ করে চীন–পাকিস্তান অর্থনৈতিক করিডর (সিপিইসি) ও বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই)-এর আওতায় শিক্ষা সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হবে।

ড. জাভেদ বলেন, “এই সমঝোতা স্মারক দুই দেশের মধ্যে শিক্ষা ও গবেষণাক্ষেত্রে সম্পর্ক আরও গভীর করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”