tanaka
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনপরীর ‘ছোটভাই’র সঙ্গে আগাম জন্মদিনের উৎসব

পরীর ‘ছোটভাই’র সঙ্গে আগাম জন্মদিনের উৎসব

আগামী ২৪ অক্টোবর চিত্রনায়িকা পরীমনির জন্মদিন। কিন্তু এবার সময়ের আগে তিনি জন্মদিনের কেক কেটে সবাইকে চমকে দিয়েছেন। প্রতি বছর নিজের জন্মদিন বড় আকারে উদযাপন করেন পরী, তবে এবার দেশের বাইরে থাকায় আগেই শুরু হলো তার জন্মদিনের আনন্দ।

এই প্রথম কেক কাটার আয়োজনটি করেছিলেন তার পরিচিত মেকআপ আর্টিস্ট অর্ক, যাকে পরী ‘ছোট ভাইয়ের মতো’ দেখেন। পরীমনি সামাজিক মাধ্যমে একটি পোস্টে অর্কের সঙ্গে তাদের ঘনিষ্ঠতার কথা শেয়ার করেছেন, বিশেষ করে খাবার আদান-প্রদানের মজার বিষয়টি।

পরীমনির কথায়, “২৪ অক্টোবর আমার জন্মদিন। এবার দেশে না থাকায় গতকাল রাতে অর্কের সঙ্গে সেলিব্রেট করলাম। অর্ক ঢাকায় একা থাকে, আর আমাদের বাসার এলাকা একই। ও খুব ভালো রান্না করে, তাই মাঝে মাঝে আমরা খাবারও বিনিময় করি।”

অর্কের ছোট ছোট অনেক আবদার থাকে পরীর কাছে, আর সেই আবদারেই গতরাতে অর্কের বাসায় গিয়েছিলেন পরী। তিনি লিখেছেন, “গিয়ে দেখলাম কেকসহ এতো সুন্দর আয়োজন! আমি খুব খুশি হয়েছি, অর্ক। তোমার মতো ভাই পেয়ে আমি ধন্য। আমার এবারের জন্মদিনের প্রথম কেক ও প্রথম উদযাপন এটি।”