tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষা শুরু, প্রতি পদে প্রতিযোগী ৪৫৬ জন

৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষা শুরু, প্রতি পদে প্রতিযোগী ৪৫৬ জন

৯তম (বিশেষ) বিসিএসের এমসিকিউ ধাঁচের লিখিত পরীক্ষা শুরু হয়েছে আজ শুক্রবার (১০ অক্টোবর)। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ঢাকার ১৮৪টি কেন্দ্রে। এতে অংশ নিচ্ছেন তিন লাখেরও বেশি প্রার্থী।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) তথ্য অনুযায়ী, এবারের বিশেষ বিসিএসে আবেদন করেছেন প্রায় ৩ লাখ ১২ হাজার জন। মোট ৬৮৩টি শূন্যপদের বিপরীতে প্রতিটি পদের জন্য গড়ে ৪৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শিক্ষা ক্যাডারে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট থাকায় পিএসসি ২১ জুলাই এ বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে। আবেদন চলেছে ২২ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত। সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি ছিল ২০০ টাকা, আর ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ৫০ টাকা। বয়সসীমা নির্ধারণ করা হয়েছিল ২১ থেকে ৩২ বছর।

প্রথম ধাপে ২০০ নম্বরের এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে। এতে উত্তীর্ণ প্রার্থীদের ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি সাধারণ কলেজে বিভিন্ন বিষয়ে প্রভাষক নেওয়া হবে ৬৫৩ জন এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৩০ জন। সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে বাংলা বিভাগে—৬১টি। এরপর রয়েছে রাষ্ট্রবিজ্ঞান (৫৫টি), ইংরেজি (৫০টি), অর্থনীতি (৪০টি), ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (৩২টি), দর্শন ও রসায়ন বিভাগে ৩০টি করে পদসহ অন্যান্য বিভাগেও নিয়োগ দেওয়া হবে।