tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদরাজনীতিআ.লীগের রাজনীতি ও জামায়াতের জোট নিয়ে যা বললেন তারেক রহমান

আ.লীগের রাজনীতি ও জামায়াতের জোট নিয়ে যা বললেন তারেক রহমান

দীর্ঘ প্রায় দুই দশক পর কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির ও সিনিয়র সাংবাদিক কাদির কল্লোলের নেওয়া এই সাক্ষাৎকারে তিনি আওয়ামী লীগ ও জামায়াতের রাজনীতি নিয়ে কথা বলেছেন।

জামায়াতের সম্ভাব্য জোট নিয়ে বক্তব্য

জামায়াতে ইসলামী প্রসঙ্গে তারেক রহমান বলেন, “বাংলাদেশের স্বীকৃত আইন ও নিয়মের ভেতরে থেকে যদি কেউ রাজনীতি করে, অবশ্যই করতে পারে। বিএনপি সবসময় বহুদলীয় রাজনীতিতে বিশ্বাস করে। দেশের আইন অনুযায়ী সবাই রাজনীতি করার অধিকার রাখে, আমরা চাই সবাই রাজনীতি করুক।”

তিনি আরও বলেন, “স্বৈরাচারী শাসনের সময় যে হত্যাকাণ্ড, লুটপাট, গুম-খুন হয়েছে তার জবাব যেভাবে দিতে হবে, তেমনি ১৯৭১ সালে কেউ বিতর্কিত ভূমিকা রাখলে তার জবাব তারাই দেবেন। আমি আমার কাজের জন্য জবাব দেব, অন্যের জন্য নয়।”

আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে

জুলাইয়ের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিষয়ে প্রশ্নে তারেক রহমান বলেন, “আমি ১৭ বছর প্রবাসে আছি। ওয়ান ইলেভেনের সময় শারীরিক নির্যাতনের পর চিকিৎসার জন্য বিদেশে আসি। সেই সময় আমি আমার মা, ভাই ও পারিবারিক স্মৃতিবহুল ঘর রেখে এসেছিলাম। আজ সেই ভাই নেই, মা অসুস্থ। আমাদের ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে।”

তিনি যোগ করেন, “এই কাহিনী শুধু আমার না, বরং বাংলাদেশের হাজারো পরিবারের কাহিনী—যাদের প্রিয়জন হত্যা, গুম বা নির্যাতনের শিকার হয়েছে। যারা এসব অন্যায় করেছে, তাদের বিচার হতে হবে। এটি প্রতিশোধ নয়, ন্যায়ের দাবি।”

আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মত

আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা—এমন প্রশ্নে তিনি বলেন, “দল হিসেবে তারা যদি অন্যায় করে থাকে, দেশের আইন অনুযায়ী তার বিচার হবে। অন্যায় হলে সেটা ব্যক্তি হোক বা দল, বিচার হতে হবে।”

জনগণের সমর্থনের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, “আমরা বিশ্বাস করি রাজনৈতিক শক্তির উৎস জনগণ। যে দল মানুষ হত্যা, গুম, খুন, লুটপাট ও অর্থপাচার করে, জনগণ তাদের সমর্থন করবে—আমি তা মনে করি না। জনগণই দেশের রাজনীতিতে চূড়ান্ত বিচারক।”