tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা শিগগিরই প্রত্যাহারের সম্ভাবনা নেই: আসিফ নজরুল

আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা শিগগিরই প্রত্যাহারের সম্ভাবনা নেই: আসিফ নজরুল

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রমে আরোপিত নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার হবে—এমন কোনো সম্ভাবনা তিনি দেখছেন না। বুধবার (১ অক্টোবর) দুপুরে বরিশালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “যখন কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ হয়, তখন তা স্থায়ী না অস্থায়ী—সে বিষয়ে প্রশ্ন ওঠে। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা নেই।”

বিদেশি গণমাধ্যমে প্রধান উপদেষ্টার দেওয়া সাক্ষাৎকার প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, “আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে।”

অশান্ত পাহাড় পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “যারা পাহাড়ে অশান্তি সৃষ্টির চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে।”

এর আগে তিনি বরিশাল সার্কিট হাউসে পৌঁছে নগরীর নতুন বাজারসংলগ্ন শংকর মঠ পরিদর্শন করেন এবং হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন।