tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়বেআইনি-অন্যায় কোনো নির্দেশনা দেওয়া হবে না: সিইসি

বেআইনি-অন্যায় কোনো নির্দেশনা দেওয়া হবে না: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কোনো বেআইনি বা অন্যায় নির্দেশনা দেবেন না। তিনি কর্মকর্তাদেরও কোনো রাজনৈতিক দলের পক্ষে কাজ না করার নির্দেশ দেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, “আমি পরিবারের প্রধানের মতো দায়িত্ববোধ নিয়ে কাজ করি। বাংলাদেশের মতো দেশে কাজ করা খুবই চ্যালেঞ্জিং। অনেক সমস্যা প্রকাশ্য হয়, অনেকটা থাকে অদৃশ্য। আমি সবসময় ইতিবাচক দৃষ্টিকোণ নিয়ে দেখি।”

তিনি আরও বলেন, “আমাদের উপর আস্থা আছে বলেই প্রধান উপদেষ্টা বারবার বলেছেন, আমরা ঐতিহাসিক নির্বাচন করবো। আমরা ব্যক্তিগত অনুরাগ বা বিরাগের প্রভাবে না থেকে, আইন মেনে কাজ করব। আমরা অন্যায় বা বেআইনি কোনো নির্দেশনা দেব না। সঠিক কাজ সঠিকভাবে করার নির্দেশনা দিব।”
সিইসি কর্মকর্তাদের হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে শপথ করার আহ্বান জানান, এবং কর্মকর্তারা তা পালন করেন।

তিনি সতর্ক করে বলেন, “আপনারা কোনো দলের পক্ষে কাজ করবেন না। নির্বাচন বিশেষ পরিস্থিতিতে হচ্ছে, তাই বিশেষভাবে ব্যবস্থা নিয়ে কাজ করতে হবে। আপনারা আপনার দায়িত্ব যথাযথভাবে পালন করলে আমাদের শপথ রক্ষা হবে।”

বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ‘নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫’-এর সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন। অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সচিব, অন্যান্য কমিশনার এবং কর্মকর্তা ওরা উপস্থিত ছিলেন।