চট্টগ্রামের পাহাড়তলী থানা এলাকার সাগরিকা রোডে একটি লোহার ডিপোতে হাইড্রোলিক বিস্ফোরণে ৮ জন দগ্ধ হয়েছেন।
শনিবার রাত ৮টার দিকে ঘটনার পর দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে রয়েছেন মো. আব্দুল কাদের (৬০), মো. আবুল কাসেম (৬০), মেইন কন্ট্রাক্টর মো. করিম (২৯), আব্দুল জলিল (৫৫), আবুল বশর খান (৬০), জামাল হোসেন (৩৮), মো. রাসেল (২৮) ও মো. বাহার উদ্দিন (৪০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বিস্ফোরণের পর আগুন ধরে গেলে ডিপোতে কাজরত ৮ জন দগ্ধ হন। তাদের চমেক হাসপাতালে আনা হলে চিকিৎসকরা ৩৬নং বার্ন ওয়ার্ডে ভর্তি করেছেন।



