tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদশিক্ষাঙ্গনঢাবিতে ১২ দিনের ছুটি, সব পরীক্ষা স্থগিত

ঢাবিতে ১২ দিনের ছুটি, সব পরীক্ষা স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) পূর্ব নির্ধারিত সব পরীক্ষা স্থগিত করে ১২ দিনের ছুটি ঘোষণা করেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক হিমাদ্রি শেখর চক্রবর্তীর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত সব পরীক্ষা স্থগিত থাকবে এবং নতুন সময়সূচি পরে ঘোষণা করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা অনুযায়ী, দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উদযাপনকে কেন্দ্র করে ঢাবির সব বিভাগ/ইনস্টিটিউট এবং অধিভুক্ত কলেজ/ইনস্টিটিউটের পরীক্ষাগুলো সাময়িকভাবে স্থগিত করা হলো।