tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিইউরোপীয় পার্লামেন্ট প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক অনুষ্ঠিত

ইউরোপীয় পার্লামেন্ট প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক অনুষ্ঠিত

ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ইউরোপীয় ইউনিয়নের ‘ডেলিগেশন টু বাংলাদেশ’ থেকে বৈঠকে অংশ নেন নির্বাচন পর্যবেক্ষণ ও ফলো-আপ বিশেষজ্ঞ মি. রিকার্ডো চেলেরি, মেটে বাক্কেন, ম্যানুয়েল ওয়ালি এবং ডেপুটি হেড অব ডেলিগেশন বাইবা জারিনা।

বিএনপির পক্ষে বৈঠকে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, ইউরোপীয় পর্যবেক্ষণ কার্যক্রম এবং নির্বাচনের পরবর্তী ফলো-আপ প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিএনপি নেতারা প্রতিনিধি দলকে জানান, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হলে সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ ও পরিবেশ নিশ্চিত করা অপরিহার্য।