tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদশিক্ষাঙ্গনডাকসুতে সর্বপ্রথম মনোনয়ন ফরম জমা দিলেন সাবেক ছাত্রলীগ নেতা জুলিয়াস

ডাকসুতে সর্বপ্রথম মনোনয়ন ফরম জমা দিলেন সাবেক ছাত্রলীগ নেতা জুলিয়াস

প্রথম নিউ২৪, অনলাইন: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে সর্বপ্রথম মনোনয়ন ফরম জমা দিয়েছেন ভিপি প্রার্থী জুলিয়াস সিজার তালুকদার।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় অবস্থিত চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের কাছে তিনি মনোনয়ন ফরম জমা দেন।

জুলিয়াস সিজার তালুকদার ২০১৯ সালের ডাকসু নির্বাচনে সলিমুল্লাহ মুসলিম হল থেকে ছাত্রলীগের প্রার্থী হিসেবে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছিলেন।

তিনি ঢাবির সলিমুল্লাহ মুসলিম হল শাখার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।