অমর একুশে বইমেলা ২০২৭ উপলক্ষে বিক্রয়কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান ঐতিহ্য। প্রতিষ্ঠানটির প্যাভিলিয়নে বিক্রয় কার্যক্রম পরিচালনার জন্য পার্টটাইম ভিত্তিতে কর্মী নেওয়া হবে। এ পদে নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। এমনকি পূর্ব অভিজ্ঞতা না থাকলেও আবেদনের সুযোগ রয়েছে। তবে বইমেলায় কাজের অভিজ্ঞতা আছে, এমন প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীরা আগামী ২ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান ও পদের বিবরণ
-
প্রতিষ্ঠানের নাম: ঐতিহ্য প্রকাশনী
-
পদের নাম: বিক্রয়কর্মী
-
পদসংখ্যা: নির্ধারিত নয়
-
চাকরির ধরন: বেসরকারি, পার্টটাইম
-
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
-
বয়সসীমা: উল্লেখ নেই
-
বেতন: আলোচনা সাপেক্ষে
-
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
কাজের দায়িত্ব
অমর একুশে বইমেলায় ঐতিহ্য প্রকাশনীর প্যাভিলিয়নের সার্বিক বিক্রয় কার্যক্রমে সহযোগিতা করতে হবে।
আবেদনের যোগ্যতা
এ পদে অভিজ্ঞ ও অনভিজ্ঞ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তবে বইমেলায় কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের ই-মেইলের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্র ওয়ার্ড ও পিডিএফ—উভয় ফরম্যাটে পাঠাতে হবে। ই-মেইলের বিষয় (Subject) অংশে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
-
ই-মেইল: oitijjhyapr@gmail.com
-
আবেদনের শেষ তারিখ: ২ ডিসেম্বর ২০২৬



