tanaka

শাহরুখ খানকে নিয়ে বিভ্রান্তিকর ভিডিও, কনটেন্ট ক্রিয়েটরকে আইনি নোটিশ

বলিউড সুপারস্টার শাহরুখ খানকে অনন্ত আম্বানি চুপ থাকতে বলেছিলেন—সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি দাবিকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিষয়টিকে ‘বিভ্রান্তিকর ও মানহানিকর’...
প্রচ্ছদসারাদেশটঙ্গীতে ১৪ হাজার ৮০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, জব্দ ১৭ লাখ টাকা

টঙ্গীতে ১৪ হাজার ৮০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, জব্দ ১৭ লাখ টাকা

গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে ১৪ হাজার ৮০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১৭ লাখ ৩৫ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সুমাইয়া আক্তার (৩১) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা বিভাগ (উত্তর) এ তথ্য জানায়।

গ্রেপ্তার সুমাইয়া টঙ্গীর দত্তপাড়া এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের মেয়ে। পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪৪ লাখ ৪০ হাজার টাকা।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর দত্তপাড়া কছিম উদ্দিন রোডের ফ্রেন্ডস টাওয়ারের ৬(বি) নম্বর ফ্ল্যাটে অভিযান চালানো হয়। এ সময় ফ্ল্যাটটি তল্লাশি করে ১৪ হাজার ৮০০ পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রির ১৭ লাখ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে সুমাইয়া আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ।

জিএমপির অপরাধ উত্তর বিভাগের উপকমিশনার অশোক কুমার পাল পিপিএম  বলেন, বিপুল পরিমাণ ইয়াবা ও মাদক বিক্রির টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা আলামতসহ গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।